• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

‘কর্মসূচির নামে বিএনপির হত্যাযজ্ঞ দমন করা হবে’

সিসি নিউজ: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আগামীতে কোনো প্রকার জ্বালাও-পোড়াও কর্মসূচি বা পেট্রোলবোমা মেরে মানুষ হত্যার আন্দোলনে নামলে কঠোর হাতে তা দমন করা হবে।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে নোয়াখালীর কবিরহাট উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, বিএনপি যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে তাদের পরিণতি মুসলিম লীগের মতো হবে। বিএনপিকে শান্তিপূর্ণ আন্দোলন ও নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান তিনি।

প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে ৫টি রাস্তা, ৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনে নোয়াখালীর কবিরহাট উপজেলা পরিষদ প্রাঙ্গণে হাজির হয়েছিলেন মন্ত্রী।

পরে সেতুমন্ত্রী উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, প্রাকৃতিক দুর্যোগে হাওর অঞ্চলের ফসল তলিয়ে যাওয়ায় চালের দাম কিছুটা বেড়েছে। এ দুর্যোগের ওপর মানুষের কোনো হাত নেই। হাওর অঞ্চল হচ্ছে চাল উৎপাদনের বড় একটি এলাকা। সেখানে এখন কিছু নেই, সব তলিয়ে গেছে। তবে সরকার পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। শিগগিরই চালের দাম স্বাভাবিক হয়ে যাবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নোয়াখালীর দুঃখ নোয়াখালী খাল সংস্কারের কাজ শিগগিরই সেনাবাহিনী শুরু করবে। ইতোমধ্যে সার্ভের কাজ শুরু হয়েছে।

পরে মন্ত্রী নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর বাসভবনে কবিরহাট উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম, পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক ও কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক প্রমুখ।

 

বিবার্তা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ