• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
হাদির সর্বশেষ অবস্থা বিষয়ে যা জানালেন চিকিৎসক সৈয়দপুরে কৃষি জমি থেকে মাটি সংগ্রহে ইটভাটার লাখ টাকা জরিমানা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হচ্ছে হাদিকে হাদির ওপর হামলার প্রতিবাদে শনিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচী প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে: গোলাম পরওয়ার মাথায় বুলেট, লাইফ সাপোর্টে হাদি ওসমান হাদির ওপর গুলি নির্বাচনের জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন ডোমারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: ক্লিনিকের ওটি সিলগালা পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

দিনাজপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

New Rose Cafe, Saidpur

দিনাজপুর: দিনাজপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুর রশিদ (৭০) নামে মোটারসাইকেল আরোহী এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্যজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের ধুকুরঝাড়ী মোড়ে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রশিদ দিনাজপুর শহরের কাঞ্চন কলোনী এলাকার মৃত জুগরু মিয়া’র ছেলে ও দিনাজপুর জেলা শিক্ষা অফিসের অবসরপ্রাপ্ত চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানায়, শনিবার নিহত আব্দুর রশিদ তাঁর ছোট ভাই শের আলীর সাথে মোটরসাইকেলে করে বিরল উপজেলার গগনপুর এলাকা হতে ইফতারের দাওয়াত খেয়ে দিনাজপুর ফিরিেছলেন। পথে ধুকুলঝাড়ী মোড়ে পৌছলে একটি অটোরিক্সা মোটরসাইকেলটি ধাক্কা দিলে দুই ভাই মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার উপর পড়ে যায়। এ সময় পিছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক আব্দুর রশিদের উপর দিয়ে চলে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় এবং ছোট ভাই শের আলী গুরুতর আহত হন।
খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে স্টেশন অফিসার অপু কুমার মন্ডল, লিডার নির্মল কুমার রায়, ফায়ারম্যান মো. জয়নুল আবেদীন, মো. দুলাল হোসেন ও মো. নুর আলম শাহসহ একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থল পৌঁছে তার লাশ উদ্ধার করে বিরল থানা পুলিশের নিকট হস্তান্তর করে ও আহত নিহতের ভাই শের আলীকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। স্থানীয় জনতা ট্রাকটি আটক করে বিরল থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে।
এ ব্যাপারে বিরল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ আনুষ্ঠানিকতা শেষে নিহতের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ