• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

পর্তুগালে দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৫৭

আন্তর্জাতিক ডেস্ক: পর্তুগালের কর্তৃপক্ষ জানিয়েছে, কেন্দ্রীয় অঞ্চলের বনে আগুন লাগার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫৭ জন হয়েছে। দাবানলের ঘটনায় আরো ৫৯ জন আহত হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। খবর বিবিসির।

পর্তুগাল সরকার জানাচ্ছে, কোয়িম্ব্রা থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে পেদ্রোগাও গ্রান্দে জেলায় বনে আগুন লাগার পর গাড়িতে করে পালানোর সময় দাবানলের কবলে পড়ে অনেকেই মারা যান।

প্রধানমন্ত্রী আন্তোনি কস্তা বলেছেন, ‘সাম্প্রতিক সময়ের ভয়াবহতম এই ট্র্যাজেডি প্রত্যক্ষ করলাম আমরা’

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, নিহতদের মধ্যে ৩০ জন তাদের গাড়ির ভেতরে বদ্ধ অবস্থায় আগুনে পুরে মারা যান। তিনজনের মৃত্যু হয়েছে ধোঁয়ায় দম বন্ধ হয়ে। এছাড়া গাড়ির বাইরে ১৭জনের মরদেহ পাওয়া গেছে।

বনে আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ আসেনি।

পর্তুগালের সংবাদমাধ্যমে বলা হচ্ছে, আগুন নিয়ন্ত্র¿ণে আনতে প্রায় ছয় শ’র মতো দমকলকর্মী কাজ করছে।

আহতদের মধ্যে আট বছর বয়সী এক শিশুও রয়েছে, যাকে আগুনের কাছের একটি জায়গা থেকে উদ্ধার করা হয়।

পর্তুগালের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ছয়জন দমলকর্মীও গুরুতর আহত হয়েছে, আর দুজন কর্মী নিখোঁজ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ