• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন |
শিরোনাম :

ঢাবির শহীদুল্লাহ হলের নাম পরিবর্তন

সিসি নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রতিষ্ঠাকালীন হল শহীদুল্লাহ হলের নাম পরিবর্তন করে ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল করা হয়েছে। শনিবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ অর্থবছরের বাজেট উপস্থাপন অনুষ্ঠানে সিনেট সদস্যদের অনুমোদনক্রমে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এই সিদ্ধান্ত চূড়ান্ত করেন।

উপাচার্য তার বক্তব্য বলেন, এই হলের নামটি নিয়ে বিভিন্ন সময়ে মানুষের মনে দ্বিধা-দ্বন্দের সৃষ্টি হয়। আসলে শহীদুল্লাহ নামটি দ্বারা কাকে বুঝানো হচ্ছে। কারণ আমাদের দেশে শহীদুল্লাহ নামে কয়েকজন বিখ্যাত ব্যক্তি আছেন। তাই এই হলের নামটি নির্দিষ্ট ব্যক্তি ড. মুহাম্মদ শহীদুল্লাহ নামে করার প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করেন ঢাবি উপাচার্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ