• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সড়ক বিভাগের সকল কর্মীদের ছুটি বাতিল

সিসি নিউজ : ঈদুল ফিতরে সড়ক পথে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ও বিভাগেরর অধীন সংস্থাগুলোর সকল কর্মীদের ছুটি বাতিল করেছে সরকার।

১৯ জুন থেকে ঈদের তৃতীয় দিন পর্যন্ত ছুটি বাতিল করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে সোমবার (১৯ জুন) তিনটি অফিস আদেশ জারি করা হয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) এবং সড়ক ও জনপথ অধিদফতরের সকল কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করে আলাদা আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, চলমান বর্ষা মৌসুম ও আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের মহাসড়ক পথে যাতায়াত নির্বিঘ্ন করতে সব গ্রেডের কর্মচারীদের ছুটি ১৯ জুন থেকে ঈদুল ফিরতের তৃতীয় দিন পর্যন্ত বাতিল করা হল।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ বা ২৭ জুন দেশে মুসলমানদের সবেচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।

২৬ জুন ঈদ হলে ২৫, ২৬ ও ২৭ জুন সরকারি ছুটি। ২৭ জুন ঈদ হলে সেক্ষেত্রে সরকারি ছুটি আরও একদিন বাড়বে। সেক্ষেত্রে ২৮ জুনও ছুটি থাকবে।

কিছুদিন ধরে ক্রমাগত বৃষ্টি চলতে থাকায় দেশের বিভিন্ন স্থান থেকে রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে। বিভিন্ন স্থান থেকে যানজটে ভোগান্তিরও খবর আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ