• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

রংপুর প্রেসক্লাবের সম্পাদকসহ আহত সাংবাদিকের সুস্থতা কামনা বেরোবিসাসের

গোলাম মুর্ত্তজা: রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বিটিভির রংপুর বিভাগীয় প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা প্রবীণ সাংবাদিক আলী আশরাফ এবং দুর্বৃত্তের হামলায় আহত রংপুর থেকে প্রকাশিত চলমান বার্তার নির্বাহী সম্পাদক হাজী মারুফের দ্রুত সুস্থতা কামনা করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। সাংবাদিক সমিতির সভাপতি তপন কুমার রায় এবং সাধারণ সম্পাদক নুর ইসলাম সংগ্রাম স্বাক্ষরিত মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত একটি বার্তায় এই সুস্থতা কামনার বিষয়টি জানানো হয়।

একই সঙ্গে সাংবাদিক হাজী মারুফের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দুর্বৃত্তদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার জোরালো আহবান জানানো হয়েছে। প্রবীণ সাংবাদিক আলী আশরাফ নিজ বাসায় স্ট্রোক করায় প্রথমে রংপুরের একটি বেসরকারি হাসপাতাল, পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বেশকিছুদিন চিকিৎসাধীন থাকার পর গত শনিবার অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করা হয়। অন্যদিকে, গত শনিবার রাতে মটর সাইকেল যোগে বাসা ফেরার পথে নগরীর দমদমা এলাকায় সাংবাদিক হাজী মারুফকে কুপিয়ে জখম করে একদল দুর্বৃত্ত। প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও আশঙ্কাজনকভাবে সাংবাদিক মারুফকেও ঢাকায় নেয়া হয়েছে। সাংবাকি সমিতির লিখিত বার্তায় আরো জানানো হয়, দ্রুত সাংবাদিকদ্বয় সুস্থ হয়ে রংপুরের গণমাধ্যমকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্যতা নিয়ে আসবে বলে প্রত্যাশা রাখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ