• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

৩৮তম বিসিএসের সার্কুলার জারি করেছে পিএসসি

সিসি নিউজ : সরকারি কর্ম কমিশন (পিএসসি) আজ মঙ্গলবার দুই হাজার ২৪টি শূন্য পদে নিয়োগের সুপারিশ করতে ৩৮তম বিসিএসের সার্কুলার জারি করেছে। পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক জানিয়েছেন, আগামী ১০ জুলাই থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে শেষ হবে ১০ আগষ্ট।

গতকাল সোমবার বিকালে তিনি একটি দৈনিককে বলেন, দুই হাজার ২৪টি শূন্য পদের মধ্যে সাধারণ ক্যাডারে ৫২০টি, কারিগরিতে ৫৪৯টি এবং সাধারণ শিক্ষা ক্যাডারে ৯৫৫টি পদ রয়েছে।

তিনি আরও জানান, বাংলা ও ইংরেজীতে ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে আবেদনে ইংরেজী প্রশ্নে পরীক্ষা দিতে চাইলে আবেদনপত্রে উল্লেখ করতে হবে। বিসিএসের অনলাইন আবেদনে এতদিন স্থায়ী-অস্থায়ী ঠিকানা, সব সনদের রোল নম্বর, প্রতিষ্ঠানের নাম-রেজাল্টসহ অন্যান্য কিছু তথ্য চাওয়া হলেও এবার থেকে ন্যাশনাল আইডি নম্বর (এনআইডি) চাওয়া হবে। আবেদনপত্রে বিষয়টি উল্লেখ করতে হবে।  এই বিসিএস পরীক্ষায় ২০০ নম্বরের বাংলাদেশ ইতিহাস থেকে ৫০ নম্বর কমিয়ে আনা হয়েছে। সেখানে মুক্তিযুদ্ধের ইতিহাস যুক্ত করে ৫০ নম্বর নির্ধারণ করার সিদ্ধান্ত হয়েছে।

এছাড়াও আগে একবার ডাবল অপটিকাল মার্ক রিডার (ওএমআর) পদ্ধতিতে খাতা মূল্যায়ন করা হলেও আগামী বিসিএস পরীক্ষা থেকে দুইবার ওএমআর পদ্ধতিতে খাতা মূল্যায়ন করা হবে। এক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় পরীক্ষকের নম্বর ২০ বেশির পার্থক্য হলে তৃতীয় পরীক্ষক খাতা মূল্যায়ন করবেন বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ