• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঘুষ গ্রহণকালে সেটেলমেন্ট অফিসারসহ আটক ২

খুলনা: খুলনায় জমির রের্কড সংশোধনের সময় ঘুষ গ্রহণকালে সেটেলমেন্ট অফিসার শফিকুল আলম ও তার চেইনম্যানকে হাতেনাতে আটক করেছে খুলনা দুর্নীতি দমন কমিশন।

শফিকুল আলম বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার সেটেলম্যান অফিসার।

খুলনা দুর্নীতি দমন কমিশনের পরিচালক ড. আবুল হাসান জানান, জমির রেকর্ড সংশোধনের জন্য সেটেলমেন্ট অফিসার মোট ৩ লাখ টাকা দাবি করেন। পরে ৭৫ হাজার টাকায় বিষয়টি দফ-রফা হয়। এই ঘুষের টাকা নিতে সেটেলমেন্ট অফিসার খুলনা নিউ মার্কেটের পাশে অবস্থান করে পার্টিকে টাকা নিয়ে আসতে বলেন। গোপন সূত্রে বিষয়টি জানতে পেরে দুদকের একটি টিম তাদের ঘটনাস্থল থেকে নগত টাকাসহ হাতেনাতে আটক করে খুলনা দুদক কার্যালয়ে নিয়ে আসে।

খুলনা দুদক পরিচালক জানান, আটককৃত সেটেলমেন্ট অফিসার সৈয়দ শফিকুল আলম ও তার চেইনম্যান মোহাম্মদকে প্রক্রিয়া শেষে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ