• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বেরোবি’তে ৩৯ কোটি ৬৮ লাখ টাকার বাজেট প্রস্তাব

রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আগামী ২০১৭-১৮ অর্থবছরের জন্য ৩৯ কোটি ৬৮ লাখ টাকা বাজেট প্রস্তাব করা হয়েছে। আজ বুধবার প্রশাসন ভবনের সভা কক্ষে অনুষ্ঠিত অর্থ কমিটির ২০তম সভায় বাজেট প্রস্তাবের এই সিন্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বিটিএফও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার (দায়িত্বপ্রাপ্ত) হিসেবে সভায় সভাপতিত্ব করেন। সভায় কলা অনুষদের ডিন প্রফেসর ড. সাইদুল হক, রেজিস্ট্রার মুহাম্মদ ইব্রাহীম কবীর, ইউজিসির অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. মিজানুর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অফিসার্স অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল মঙ্গলবার সন্ধ্যায় ক্যাফেটেরিয়া ভবনে অনুষ্ঠিত হয়েছে। অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এটিজিএম গোলাম ফিরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে জাতীয় নির্বাচন পর্যক্ষেক পরিষদের নির্বাহী পরিচালক এডভোকেট ইতরাত আমিন কলিমউল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষক সমিতির সভাপতি ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান, বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান, মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজের সভাপতি ড. আবু কালাম মোঃ ফরিদ উল ইসলাম, নীল দলের সভাপতি মোঃ গোলাম রব্বানীসহ বিভিন্ন সংগঠনের শিক্ষক, সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ