• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর পৌরসভার বাজেট ঘোষনা

সিসি নিউজ: প্রথম শ্রেণীর সৈয়দপুর পৌরসভার আগামী ২০১৭-২০১৮ অর্থবছরের জন্য ৮০ কোটি ৩৪ লাখ ১৪ হাজার ৭০৩ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। আজ বুধবার বিকেলে সৈয়দপুর পৌরসভার সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে সম্মেলনে ওই বাজেট ঘোষণা করা হয়। সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব ও বাজেট উপস্থাপন করেন।
ঘোষিত বাজেটে রাজস্ব খাতে মোট আয় দেখানো হয়েছে ১৯ কোটি ৪৩ লাখ ২৭ হাজার ৬০৬ টাকা। আর আগত তহবিল ৬৯ লাখ ৬৬ হাজার ২৫ টাকা দেখানো হয়। বাজেটে রাজস্ব আয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, পৌরসভার সম্পত্তি থেকে ১ কোটি ৩০ লাখ টাকা, সরকারী অনুদান ১ কোটি ১৩ লাখ ১৫ হাজার টাকা, রিলিফ খাতে ৬ লাখ, পানি শাখার আয় ১ কোটি ৬১ লাখ ৫৮৫ টাকা। পক্ষে রাজস্ব খাতে ব্যয় ধরা ২০ কোটি ৫১ লাখ ৫৬ হাজার ৭৩৬ টাকা। রাজস্ব খাতে ব্যয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের সম্মানী ভাতা ও ভ্রমন ভাতা ১ কোটি, কর্মকর্তা-কর্মচারীদের বেতন ৩ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার ৪১২ টাকা, কঞ্জারভেন্সী মঞ্জুরী ২ কোটি ৮১ লাখ ৯৫ হাজার ৫শ’ টাকা, সংস্থাপন খাতে ব্যয় ১ কোটি ২০ লাখ টাকা,স্বাস্থ্য ও পয়ঃপ্রনালী পরিষ্কার ১ কোটি ৯৭ লাখ ১৩ হাজার টাকা এবং নিজস্ব তহবিলে উন্নয়ন ৫ কোটি ১০ লাখ টাকা। বাজেটে নতুন কোন করারোপ করা হয়নি।
বাজেট ঘোষণা অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন সৈয়দপুর পৌরসভার সচিব আশিষ কুমার সরকার।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলায় কর্মরত আমন্ত্রিত সাংবাদিকবৃন্দ সৈয়দপুর পৌরসভার সকল কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পুরো বাজেট ঘোষণা অনুষ্ঠানটি স্থানীয় কেবল টিভি নেটওয়ার্কে মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ