• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঈদে দীর্ঘ ছুটির ফাঁদে দেশ

সিসি ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৫ দিনের ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে দেশ। ঈদে সরকারি ছুটির আগে দুই দিন সাপ্তাহিক (শুক্র ও শনিবার) ছুটির দিন হওয়ায় মোট ছুটি পাঁচ দিনে দাঁড়িয়েছে। ঈদের ছুটি শেষে কেউ কেউ আরো দুই দিন (বুধ ও বৃহস্পতিবার) ঐচ্ছিক ছুটি নিয়েছেন। তারা সব মিলিয়ে মোট ৯ দিনের ছুটি কাটাবেন।

সাধারণত ঈদের ছুটি তিন দিন। চাঁদ দেখা সাপেক্ষে ২৫ বা ২৬ জুন বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। এজন্য ২৬ জুন ঈদ ধরে ২৫, ২৬ ও ২৭ জুন ঈদের ছুটি ঘোষণা করেছে সরকার।

শুক্রবার সাপ্তাহিক ছুটি, একই সঙ্গে শবে কদরের ছুটি। আগামীকাল শনিবারও সাপ্তাহিক ছুটি। এরপরই শুরু ঈদের তিন দিন ছুটি। ২৮ ও ২৯ জুন সরকারি অফিস খোলা থাকছে।

কেউ কেউ এ দু’দিন ঐচ্ছিক ছুটি নিলেও প্রস্তাবিত বাজেট পাস ও অর্থবছরের শেষ দিন সংক্রান্ত জটিলতায় ব্যস্ত থাকবেন কর্মকর্তা-কর্মচারীরা।

ইতোমধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাহী আদেশে গত দুই ঈদে একদিন করে ছুটি বাড়িয়েছিলেন। এজন্য পরে সরকারি চাকরিজীবীদের অতিরিক্ত একদিন অফিস করতে হয়েছিল।

এ বছর সাধারণ ও নির্বাহী মিলিয়ে মোট ২২ দিন ছুটি রয়েছে। এর মধ্যে ১৪ দিন সাধারণ ছুটি। আর নির্বাহী আদেশে ছুটি ৮ দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ