• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘জায়নামাজ ছাড়া অন্যকিছু নিয়ে ঈদগাহে প্রবেশ নয়’

সিসি নিউজ: এবার ঈদের জামাতে  ঈদের জামাতে জাতীয় ঈদগাহে ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জায়নামাজ ছাড়া অন্য কিছু নিয়ে মুসল্লিদের প্রবেশ করতে দেয়া হবে না। র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ এই তথ্য নিশ্চিত করেচেন।

শুক্রবার বেলা সোয়া ৩টার দিকে জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানিয়ে তিনি বলেন জননিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, আমরা নিরাপত্তার বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে দেখছি। নিরাপত্তার স্বার্থে ঈদগাহের প্রবেশদ্বারে অনেকগুলো ডিভাইস স্থাপন করা সহবে। এ কারণে মুসল্লিদের অনুরোধ করবো শুধু মাত্র জায়নামাজ নিয়ে ঈদগাহে আসবেন। এর বাইরে অন্য কোনো কিছু এমনকি পানির বোতলও আনতে নিরুৎসাহিত করা হচ্ছে।

তিনি আরো বলেন, এবার রাজধানীর ৪১০টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহসহ বাকি ঈদগাহে ঈদ জামাতের নিরাপত্তা ব্যবস্থায় প্রস্তুত রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। পাশাপাশি শোলাকিয়া ঈদগাহ ময়দানেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ