• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে মাসিক সাহিত্য পত্রিকা ’পথিক’ এর পথ চলা শুরু

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম: কুড়িগ্রাম থেকে প্রকাশিত মাসিক সাহিত্য পত্রিকা ’পথিক’ এর পথ চলা শুরু হয়েছে।
শুক্রবার বিকেলে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে পত্রিকাটির মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেস ক্লাব সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু। পত্রিকার সম্পাদক রেজাউল করিম রেজার সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক শ্যামল ভৌমিক, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ ইউনুছ আলী, পত্রিকার প্রকাশক বাদশাহ্ সৈকত, পত্রিকার সহ-সম্পাদক ওয়াহিদুজ্জামান তুহিন, সিরাজউদ্দৌলা মন্ডল, সাংবাদিক শাহ্ আলমসহ তরুন লেখক ও কবি জাহানুর রহমান খোকন, আরাফাত ও মাসুম বিল্লাহ।
প্রতিমাসের শেষ সপ্তাহে নিয়মিত বের হবে পথিক নামের মাসিক পত্রিকাটি। তরুন লেখক ও কবিদের ছোট গল্প, প্রবন্ধ ও কবিতা দিয়েই সাজানো হবে পথিক পত্রিকাটির ১২ পৃষ্ঠা।
পত্রিকাটির সম্পাদক রেজাউল করিম রেজা বলেন, মানুষের মাঝে সাহিত্য বোধ জাগিয়ে সমাজে একটি সুন্দর ধারা তৈরি করতে আমাদের এ প্রকাশনা। সহিত্য পত্রিকাটি পড়া, লেখা, সমালোচনা ও পরামর্শ দেয়ার জন্য পাঠকদেরকে অনুরোধ করেন পত্রিকাটির সম্পাদক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ