• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তিস্তায় নিখোঁজ বিজিবি’র ল্যান্স নায়েকের লাশ উদ্ধার

সিসি নিউজ : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় চোরাকারবারীদের ধরতে গিয়ে তিস্তায় নিখোঁজ বডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ল্যান্স নায়েক সুমন মিয়ার লাশ পাওয়া গেছে।

বুধবার (২৮ জুন) বেলা ১১টার দিকে ঘটনাস্থল (দহগ্রামের আবুলের চর) থেকে প্রায় চার কিলোমিটার পূর্ব ভাটিতে ভারতীয় ভারতীয় সীমানার ৬নং মেইন পিলারের ৩নং সাব পিলারের ২২ বিএসএফ’র অরুন ক্যাম্পের কাছ থেকে তার লাশ উদ্ধার করে বিএসএফ।

বিকেলে ল্যান্স নায়েক সুমন মিয়ার লাশ বিজিবিকে হস্তান্তর করবে বিএসএস বলে জানা গেছে।

সুমন মিয়া বিজিবি’র রংপুর ৬১ ব্যাটালিয়নের দহগ্রাম ক্যাম্পের ল্যান্স নায়েক। তিনি হবিগঞ্জ জেলার বাসিন্দা।

বিজিবি’র লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল গোলাম মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্টকে জানান, ভারতীয় সীমান্তে ল্যান্স নায়েক সুমন মিয়ার লাশ পাওয়া গেছে। বিকেলে বিএসএফ আমাদের নিকট তার লাশ হস্তান্তর করবে।

প্রসঙ্গত, গরু পাচারকারীদের ধরতে গিয়ে সোমবার (২৬ জুন) রাত ২টার দিকে পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের আবুলের চর সীমান্তের ৬/৩ এস নং পিলার এলাকায় তিস্তা নদীতে ভেসে যান সুমন মিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ