• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঢাকায় ফিরছে মানুষ

ঢাকা: পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে লোকজন রাজধানীতে ফিরতে শুরু করেছে। গ্রামের বাড়িতে ঈদ উদযাপন শেষে আবারও ঢাকায় ফিরে আসছেন তারা। আজ বুধবার থেকে সরকারি-বেসরকারি অফিস-আদালত খোলা থাকায় ঢাকায় ফিরেই কর্মব্যস্ত হয়ে পড়ছেন অনেকেই। তবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ অনেক প্রতিষ্ঠান এখনও বন্ধ থাকায় শিক্ষার্থীরা হয়তো আরও দুই-চারদিন আরাম-আয়েশেই থাকবেন।

আজ সকাল থেকেই দূর দূরান্তের মানুষ বাস ট্রেন লঞ্চসহ বিভিন্ন যানবাহনে ঢাকায় ফিরতে শুরু করেছেন। সকালে রাজধানীর সদরঘাট, ঢাকা রেলওয়ে স্টেশন, গাবতলী, মহাখালী, সায়েদাবাদে বাস টার্মিনালসহ বিভিন্ন এলাকায় মানুষের রাজধানীতে ফেরার দৃশ্য দেখা গেছে। ফাঁকা হয়ে যাওয়া ঢাকা আবার কর্মব্যস্ত হতে চলেছে।

তবে ঈদের আগের ভিড় আর টিকিট পাওয়ার ঝামেলা এড়াতে আগে যারা পরিবার নিয়ে বাইরে যাননি, তারা ঈদ পরবর্তী ছুটি কাটাতে ঢাকা ছাড়বেন। এই আসা-যাওয়ার মাঝে রাজধানীতে ফেরা মানুষের ভিড়ই এখন স্টেশন ও টার্মিনালগুলোতে বেশি লক্ষ করা যাচ্ছে।

যারা ঈদ উদযাপন করতে নাড়ির টানে গ্রামের বাড়িতে গিয়েছিলেন তারা রাজধানী ঢাকায় আসতে শুরু করলেও রাজধানীর কর্মচাঞ্চল্য ফিরে আসতে কিছুটা সময় লাগবে। ঢাকার প্রধান সড়কগুলোতে এখনও ফাঁকা। মানুষ ও যানবাহনের চলাচল সীমিত। হোটেল, রেস্টুরেন্ট খোলেনি। অধিকাংশ দোকানপাট খোলেনি। মূলত জনবহুল রাজধানী এখনও অনেকটাই ফাঁকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ