• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সিরাজগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪

ফাইল ফটো

ফাইল ফটো

সিসি ডেস্ক: সিরাজগঞ্জের সলঙ্গা থানার রয়হাটি এলাকায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। নিহত চারজনই মাইক্রোবাসের যাত্রী। বুধবার দিবাগত রাত পৌনে একটার দিকে সিরাজগঞ্জ-বগুড়া-নগরবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বগুড়া থেকে ঢাকাগামী মাইক্রোবাস (চট্ট মেট্রো চ-১১-১৮৮৩) ঘটনাস্থলে পৌঁছলে বিপরীতমুখী ঢাকা থেকে আসা কুড়িগ্রামগামী ধানসিঁড়ি পরিবহনের ঢাকা মেট্রো ব-১১-৫০২৭ নম্বর বাসের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসটির দুই পুরুষ, এক নারী ও এক শিশু যাত্রীর মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ