• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
হাদির সর্বশেষ অবস্থা বিষয়ে যা জানালেন চিকিৎসক সৈয়দপুরে কৃষি জমি থেকে মাটি সংগ্রহে ইটভাটার লাখ টাকা জরিমানা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হচ্ছে হাদিকে হাদির ওপর হামলার প্রতিবাদে শনিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচী প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে: গোলাম পরওয়ার মাথায় বুলেট, লাইফ সাপোর্টে হাদি ওসমান হাদির ওপর গুলি নির্বাচনের জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন ডোমারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: ক্লিনিকের ওটি সিলগালা পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

বিরল থেকে ভিজিএফের ৫ বস্তা গম উদ্ধার

New Rose Cafe, Saidpur

ভ্রাম্যমান প্রতিনিধি: দিনাজপুরের বিরল উপজেলা থেকে ভিজিএফ এর ৫ বস্তা গম উদ্ধার করেছে প্রশাসন। স্থানীয় ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৯টায় বিরল উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (উপজেলা সহকারী ভূমি কমিশনার) মেজবাহুল হোসেনের নেতৃত্বে পুলিশ তা উদ্ধার করে। সরকারি বস্তায় রক্ষিত ওই ৫ বস্তা গম শংকরপুর বালাপুকুর এলাকায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। ঘটনার এক ঘন্টা পর ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (উপজেলা সহকারী ভূমি কমিশনার) মেজবাহুল হোসেন মুঠো ফোনে আবারো জানান, ওই গমের দাবী করেছে এক ব্যক্তি। ওই ব্যক্তি উপকারভোগিদের কাছ থেকে নাকি ওই গম কিনেছেন। তদন্ত স্বাপেক্ষে তা ব্যবস্থা নেয়া হবে।
উপকারভোগিদের কাছে গম ক্রয় করলেও তা সরকারি বস্তায় পরিত্যক্ত অবস্থায় কেনো পাওয়া যাবে তার সঠিক উত্তর দিতে পারেননি তিনি।
সম্প্রতি এক ট্রাক্টর ভর্তি সরকারি চোরাইকৃত চালসহ ৩ ব্যক্তিকে আটক করে বিরল থানা পুলিশ। পরে অজ্ঞাত কারণে চোরাই চালের আলামত ট্রাক্টর ও আটক ৩ ব্যক্তিকে ছেড়ে দেয়া হয়। ঘটনার দু’দিন পর ওই চোরাই চাল সংক্রান্ত আতাউর রহমান আতা নামে এক চাল ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ