• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গরমে ইউরোপের পুরুষরা স্কার্ট পরছে

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেন এবং ইউরোপের আরও কিছু দেশে গরমে অতিষ্ঠ পুরুষ এবং ছেলেরা এখন স্কার্ট পরতে শুরু করেছেন। বিশেষ করে ফ্রান্সে বাস ড্রাইভাররা গরমে টিকতে না পেরে লং ট্রাউজার্স ছেড়ে স্কার্ট ধরেছেন।

শর্টস বা খাটো প্যান্ট পরার ওপর যেহেতু বিধিনিষেধ আছে, তাই ন্যান্টস এর সিএফডিটি সেমিটান ইউনিয়নের সদস্য বাস ড্রাইভাররা স্কার্ট পরে কাজে আসতে শুরু করেছেন।

ড্রাইভারদের স্কার্ট পরে কাজে আসার ভিডিও সেখানে এক লক্ষ ষাট হাজার বার অনলাইনে দেখেছেন মানুষ।

ইউনিয়নের একজন সদস্য গ্যাব্রিয়েল ম্যাগনের বলেন, যখন উইন্ডস্ক্রীনের পেছনে ৫০ ডিগ্রি তাপমাত্রায় আপনাকে সারাদিন বসে থাকতে হচ্ছে, তখন এই কাজের পরিবেশ গ্রহণযোগ্য হতে পারে না।

তিনি বলেন, আমরা চাই কোম্পানি কিছু একটা করুক। যখন গরম এত বেড়ে যাচ্ছে তখন যেন আমরা শর্টস পরতে পারি, নিয়ম সেভাবে বদলানো হোক।

কয়েকদিন আগে ব্রিটেনের একটি স্কুলের ছাত্ররাও একইভাবে স্কার্ট পরে ক্লাশে এসেছিল স্কুলের ইউনিফর্ম নীতির প্রতিবাদ জানাতে।

বাকিংহামশায়ারের এক কল সেন্টারের এক কর্মীকে অবশ্য স্কার্ট পরে কাজে আসার পর বাড়িতে ফেরত পাঠানো হয়। কারণ তার পোশাক কোম্পানির ড্রেস কোডের পরিপন্থী ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ