নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে নিজের ওরশজাত মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে এক লম্পট পিতাকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। আজ বৃহস্পতিবার জেলার ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী চান্দিনা পাড়া থেকে লম্পট পিতা ওছমান গনীকে আটক করা হয়।
জানা যায়, ওই গ্রামের আবুল হোসেন মিস্ত্রির লম্পট ছেলে দর্জি ওছমান গনী তার নিজের মেয়ে দশম শ্রেনীর ছাত্রীর সাথে দীর্ঘ এক বছর ধরে যৌন নির্যাতন চালিয়ে আসছে। বিষয়টি মেয়ের মা জানলেও লোক লজ্জা এবং ওছমান গনির ভয়ে কাউকে বলতে সাহস পায়নি। অবশেষে দিনদিন এর মাত্রা বাড়তে থাকলে বাধ্য হয়ে মেয়ের মা ফাতেমা বেগম বাদী হয়ে বুধবার রাতে ডোমার থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকছেদ আলী বিষয়টি নিশ্চিত করেন এবং লম্পট ওছমান গনিকে জেল হাজতে পাঠিয়ে দেন।