• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খুলনায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

খুলনা : খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে আহসানিয়া সড়কে পুলিশের সঙ্গে ডাকাতদলের কথিত বন্দুকযুদ্ধে রবিউল ইসলাম বাদশা নামে এক ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশের দুই এসআই আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি দেশী শটগান এবং বোমা ও ককটেল উদ্ধার করেছে পুলিশ।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার বিশ্বাস জানান, শুক্রবার মধ্যরাতে পুলিশের একটি টহলদল আহসানিয়া মাদ্রাসার পাশে গেলে ডাকাতির প্রস্তুতি নিতে থাকা ডাকাতদল পুলিশের ওপর গুলিবর্ষণ করে। পুলিশও এই সময় পাল্টা গুলিবর্ষণ করলে ডাকাতদল পিছু হটে। পরে ঘটনাস্থলে রবিউল ইসলাম বাদশার গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ গুলিবিদ্ধ বাদশাকে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। এই সময় এসআই নিমাই চন্দ্র ও এসআই নুরল আমিনও আহত হয়। এই দুই পুলিশ কর্মকর্তাকেও ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি শটগান, দুটি বোমা ও ককটেল উদ্ধার করা হয়েছে। নিহত রবিউল ইসলাম বাদশার নামে ডুমুরিয়া থানায় পাঁচটি মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ