• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় দু’জন নিহত, আহত ২৫

ফাইল ফটো

মাহবুবুল হক খান, দিনাজপুর: দিনাজপুরে যাত্রীবাহী বাস উল্টে কুমোদ চন্দ্র রায় (৩২) নামে এক যাত্রী নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন।
রোববার (১ জুলাই) বেলা ১২টার দিকে দিনাজপুর-রংপুর সড়কের সাত মাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কুমোদ চন্দ্র রায় দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার তালপুকুর গ্রামের খোকন চন্দ্র রায়ের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রংপুর থেকে দিনাজপুরগামী এএইচ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস রোববার বেলা ১২টার দিকে দিনাজপুর-রংপুর সড়কের সাতমাইল এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে বাসটি উল্টে খাদে পড়ে যায়। এতে অন্তত ২৬ যাত্রী আহত হয়। স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে ভর্তির পর কুমোদ চন্দ্র রায় মারা যায়।
দিনাজপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অপরদিকে বিরল উপজেলায় ট্রাকের ধাক্কায় মাসুম আলী নামের পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুত্রবার সন্ধায় ফরক্কাবাদ ইউপির তেঘরা জুলুমুদীখানা মোড় এলাকায়। নিহত মাসুম মহেষপুর গ্রামের সুজন আলীর ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ