আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার জামগ্রাম এলাকায় অভিযান চালিয়ে বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী মোঃ শহিদুল ইসলাম (৪৫) নামে তালিকাভুক্ত এক জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
তথ্য অনুসন্ধানে জানা যায়, জেএমবি সদস্য মোঃ শহিদুল ইসলাম উপজেলার জামগ্রাম গ্রামের সাহাদ আলীর ছেলে। এ তথ্য নিশ্চিত করে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুদ্দোজা জানান, ২০০৪ সালে জেএমবির উত্থান হয় এলাকায়।সে সময় বাংলা ভাই সর্বহারা নিধন নামে অবৈধ্য হত্যাযজ্ঞ মারপিট , লুটতরাজ, ভাংচুরে মেতে উঠেন। এ সমস্ত কর্মকান্ডে শহিদুল ইসলাম সক্রিয় অংশ গ্রহন করেন। দীর্ঘদিন ধরে শহিদুল ইসলাম পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানা পুলিশ অভিযান চালিয়ে গতকাল শনিবার বিকাল সাড়ে ৩টার তাকে রেলওয়ে স্টেশন এলাকা থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে থানায় চাঁদাবাজির ২টি মামলা রয়েছে।