• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

উল্টো রাস্তায় বিচারপতির গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী আহত

সিসি ডেস্ক : রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালের (সাবেক রূপসী বাংলা হোটেল) সামনের ক্রসিংয়ে উল্টোপথ দিয়ে আসা এক বিচারপতির গাড়ির নিচে চাপা পড়ে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।  রবিবার রাতে ঘটা ওই দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহী জুবিন ফয়সলকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। ফয়সল একটি বেসরকারি প্রতিষ্ঠানের আইটি বিভাগে কর্মরত আছেন।

কামাল হোসেন নামে এক ব্যক্তি কালো রঙের পাজেরো গাড়িটি চালাচ্ছিলেন। তিনি নিজেকে চালক দাবি করে বলেন, গাড়িটি জাহাঙ্গীর হোসেন নামে সুপ্রিম কোর্টের এক বিচারপতির। কামালকে ট্রাফিক পুলিশ আটক করে পুলিশের কাছে সোপর্দ করলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।

রমনা বিভাগের পুলিশের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার জানান, দুর্ঘটনার সময় গাড়িতে ওই বিচারপতি ছিলেন না। চালক স্বেচ্ছায় উল্টোপথে গাড়ি চালাচ্ছিলেন। আহত মোটরসাইকেল চালককে বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, গাড়িটি একজন বিচারপতির। তবে সে সময় বিচারপতি গাড়িতে ছিলেন না। গাড়িটি মিন্টো রোড থেকে উল্টোপথে বাংলামোটরের দিকে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেলটি মিন্টো রোডের দিকে যাচ্ছিল।

তিনি আরো বলেন, মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলটি সরাসরি জিপের নিচে চলে যায়। এতে আরোহী ফয়সল গুরুতর আহত হন।  আহত ফয়সলের যাবতীয় চিকিৎসার ব্যয়ভার বহন করছেন ওই গাড়ির মালিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ