• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
এবারের বিজয় দিবসে নতুন প্রত্যাশা জাতির মনে সংসদ সদস্য প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নীতিমালা জারি হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্স হাদিকে সিঙ্গাপুরে নিতে দেশে এসেছে এয়ার অ্যাম্বুলেন্স সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে মেডিকেলে ভর্তির সুযোগ পেল ৪৭ শিক্ষার্থী অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষ্যে নীলফামারীতে টিটিসির উদ্যোগে সেবা সপ্তাহ শুরু নীলফামারীতে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ নীলফামারীতে হাজী কল্যাণ সমিতির উদ্যোগে কম্বল বিতরণ

ডিমলায় জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৯

New Rose Cafe, Saidpur

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ফজলে রহমান (৫৫) নামের এক কৃষি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৯জন আহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার নাউতারা ইউনিয়নের নাউতরা গ্রামে এই ঘটনা ঘটে বলে জানান ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন। নিহত ফজলে রহমান নাউতরা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। আহতরা হলেন, একই গ্রামের আনিছুর রহমান (৩৮), তার স্ত্রী মরিয়ম বেগম (৩৫), ছেলে নয়ন ইসলাম (২০) ও বড় ভাই জুয়েল রানা (৪৫)। আহতরা ডিমলা উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন জানান, সোমবার সকাল সাত টার দিকে নাউতারা গ্রামের বোরহান উদ্দিনের জমি একই গ্রামের আনিছুর রহমান লোকজন নিয়ে দখল করে হালচাষ দিয়ে ওই জমিতে আমন চারা রোপন করেতে শুরু করেন। এ সময় বোরহান উদ্দিন তার পরিবারের সদস্যরা বাধা দিলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ১০জন আহত হন। আহতদের ডিমলা ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে কৃষি শ্রমিক ফজলে রহমান মারা যায়। ওসি আরো জানান, নিহত ফজলে রহমান মৃতদেহ উদ্ধার করে ডিমলা হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ