• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

এইচএসসি’র ফল প্রকাশ ২৩ অথবা ২৪ জুলাই

সিসি নিউজ: ২৩ অথবা ২৪ জুলাই এই দুই দিনের যেকোনো একদিন চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

সোমবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার এ তথ্য জানিয়ে বলেন, তবে এখনো চূড়ান্ত তারিখ তাদের জানানো হয়নি।

প্রথা অনুযায়ী, পাবলিক পরীক্ষার ফলের অনুলিপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। এ জন্য সময়ের বিষয়টি নির্ধারিত হয় প্রধানমন্ত্রীর সম্মতির ওপর। এ কারণে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সারসংক্ষেপ পাঠানো হয়েছে।

উল্লেখ্য, বিগত ২ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরু হয়ে ১৫ মে লিখিত পরীক্ষা শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ