• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষুব্ধ অভিভাবকরা নিলেন পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ সৈয়দপুরে ইউএনওকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের বিদায়ী সংবর্ধনা প্রদান রংপুরে ৮ দলের সমাবেশ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের কর্মী নিহত সৈয়দপুর-দশমাইল মহাসড়কে বাসের সাথে ভ্যানের সংঘর্ষে নিহত-২, আহত ১৩ খুলনার কৃষ্ণ নন্দী জামায়াতে ইসলামীর প্রথম হিন্দু প্রার্থী খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে পর্যবেক্ষণ শেষে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত: বিএনপি সৈয়দপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত নীলফামারীতে এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

স্বামীকে ফিরে পেয়েছি এতেই খুশি: মজহারের স্ত্রী

New Rose Cafe, Saidpur

ঢাকা: কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার নিজ জিম্মায় যাওয়ার পর তাঁর স্ত্রী ফরিদা আখতার সাংবাদিকদের বলেন, স্বামীকে ফিরে পেয়েছি, এতেই খুশি। আজ আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত প্রাঙ্গণে ফরহাদ মজহারের স্ত্রী এ কথা বলেন। এর আগে বিকেলে ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব ফরহাদ মজহারকে নিজ জিম্মায় বাড়ি ফিরে যাওয়ার আদেশ দেন।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) নিজাম আহমেদ জানান, বিচারক ফরহাদ মজহারকে নিজ জিম্মায় যেতে চান কি না জিজ্ঞাসা করলে তাঁকে ১০ হাজার টাকা মুচলেকায় নিজ জিম্মায় যাওয়ার আবেদন মঞ্জুর করেন। আর এর ফলে ফরহাদ মজহারের এখন নিজ জিম্মায় যাওয়ার আইনির বাধা রইল না।
এর আগে আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে বেলা পৌনে ৩টায় আদাবর থানার পুলিশ ফরহাদ মজহারকে হাজির করে। পরে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় ঢাকার মহানগর হাকিম আহসান হাবিবের আদালতে ঘটনার বিবরণ দিয়ে জবানবন্দি রেকর্ড করার জন্য আবেদন করেন।
এ ব্যাপারে ফরহাদ মজহারের আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, ফরহাদ মাজহারকে অপহরণ করে নিয়ে যাওয়ার পর গত রাতে যশোরের নোয়াপাড়া থেকে উদ্ধার করা হয়। তাঁকে অপহরণের ঘটনায় রাজধানীর আদাবর থানায় একটি মামলা দায়ের করা হয়। এ মামলার পরিপ্রেক্ষিতে ফরহাদ মজহারকে আদালতে আনা হয় জবানবন্দি নেওয়ার জন্য। ওই সময় নিজ জিম্মায় যাওয়ার জন্য আবেদন করা হয়।
গত সোমবার রাতে যশোরের নোয়াপাড়া থেকে উদ্ধারের পর সকালে কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহারকে রাজধানীর আদাবর থানায় নিয়ে আসা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ