• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩

পরিচালক হিসেবে আসছেন শাবনূর

বিনোদন ডেস্ক:  ঢাকাই ছবির এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। তবে এখন চলচ্চিত্রে একেবারেই যেন অনুপস্থিত তিনি। অস্ট্রেলিয়ায় আট মাসের প্রবাস জীবন কাটিয়ে ঈদের আগে দেশে ফিরেছেন এ নায়িকা। আত্মীয়স্বজনের সঙ্গে ঢাকাতেই উদযাপন করেছেন ঈদুল ফিতর।

হাতে কয়েকটি ছবির কাজ থাকলেও এবার নতুন মিশনের কথা জানালেন তিনি। ছবি নির্মাণে আসবেন এ তারকা। দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়েই ভাবছেন তিনি। শুধু উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিলেন। এ প্রসঙ্গে শাবনূর বলেন, ‘ছবি পরিচালনা করব এ পরিকল্পনা আমার অনেক দিন আগের। শুধু সময়ের অপেক্ষায় ছিলাম। মনে হচ্ছে এখন ছবি নির্মাণ আমার জন্য উপযুক্ত সময়। তাই নির্মাণে নামতে চাচ্ছি। সব ঠিক থাকলে শিগগিরই পরিচালক শাবনূরকে দেখতে পাবেন দর্শক।’

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই ঢাকা টু সিডনি নিয়েই তার ব্যস্ততা। বছরের বেশিরভাগ সময় অস্ট্রেলিয়াতে থাকেন তিনি। তবে এবার সহজে অস্ট্রেলিয়া যাচ্ছেন না বলেও জানালেন। বেশ আটঘাট বেঁধেই সিনেমায় নামতে চাচ্ছেন তিনি।

তবে নিজের পরিচালিত ছবিতে অভিনয় করবেন কি না সে ব্যাপারে স্পষ্ট করে কিছুই বলেননি এ নায়িকা। নতুন মিশন নিয়ে কতটুকু সফল হন শাবনূর, সেটিই এখন দেখার বিষয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ