• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

উন্নয়নের নকশাতেই ভুল

।। আনু মুহাম্মদ ।।
বাজেট পাসের এই ধরন আমাদের পরিচিত। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভায় গৃহীত বাজেট নিয়ে জাতীয় সংসদে সাংসদেরা তুলাধোনা করেছেন অর্থমন্ত্রীকে। তাঁদের কথা শুনে মনে হয়েছে, বাজেট অর্থমন্ত্রীর একক বিষয়, সরকারের কোনো দায়িত্ব নেই। শেষে গিয়ে প্রধানমন্ত্রী কয়েকটি সংশোধনের প্রস্তাব করেছেন, এরপর সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে বাজেট। কিন্তু সংসদের ভেতরে ও বাইরে উত্থাপিত বেশ কিছু প্রশ্ন অমীমাংসিত থেকে গেল, থেকে যাওয়ারই কথা। কেন রাষ্ট্রীয় ব্যাংকগুলো এত লুণ্ঠনের শিকার হলেও তার মীমাংসা না করে জনগণের টাকা থেকে সেখানে ভর্তুকি দেওয়া হয়? কেন রাষ্ট্রীয় ক্ষমতাধর ব্যক্তিরাই সবচেয়ে বড় ঋণখেলাপি? বাংলাদেশ ব্যাংক ফুটো করে চুরি, শেয়ারবাজার ধস নিয়ে তদন্ত কমিটির রিপোর্ট সরকার কেন জনগণের সামনে প্রকাশ করে না? কেন বাংলাদেশের নির্মাণ ব্যয় পৃথিবীতে সর্বোচ্চ, কেন ভারত-চীনের তুলনায় ১০ গুণ পর্যন্ত বেশি? (উল্লেখ্য, গত ২৫ মে ভারতে দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সেতু উদ্বোধন হয়েছে, যার খরচ পড়েছে সব মিলিয়ে ২ হাজার ৫৬ কোটি রুপি!) বছরে বছরে গার্মেন্টস শ্রমিক আর প্রবাসী শ্রমিকদের আয় থেকে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়, তার খবর আন্তর্জাতিক নানা প্রতিষ্ঠান প্রকাশ করলেও আমাদের রাজস্ব বোর্ড, অর্থ মন্ত্রণালয়, দুদক—সবাই কেন গভীর নীরবতায় বসে থাকে? কেন কাণ্ডজ্ঞান, জ্ঞান ও বিজ্ঞান—সবকিছুকে অস্বীকার করে রামপাল-রূপপুরের মতো দেশধ্বংসী প্রকল্প নিতেই হবে?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ