• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এসি ২৫ ডিগ্রি সেলসিয়াসে রাখার নির্দেশ

সিসি ডেস্ক : বিদ্যুতের অপচয় রোধ এবং সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতে সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ঊর্ধ্ব তাপমাত্রায় শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র (এসি) ব্যবহারের নির্দেশ দিয়েছে সরকার। সরকারি এক তথ্য বিবরণীতে বুধবার (৫ জুলাই) এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, বিদ্যুতের অপচয় রোধ এবং সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতে সকল সরকারি, বেসকারি প্রতিষ্ঠানে স্থাপিত শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র ২৪ ডিগ্রি সেলসিয়াস বা তার ঊর্ধ্ব তাপমাত্রায় ব্যবহারের জন্য ২০০৯ সালের ২৪ আগস্ট মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

‘বিদ্যুৎ বিভাগ সিদ্ধান্ত সংশ্লিষ্ট সকলকে অবহিত করে এবং সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ঊর্ধ্ব তাপমাত্রায় শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র ব্যবহারের অনুরোধ জানায়।’

তথ্য বিবরণীতে বলা হয়, সম্প্রতি কোন কোন দফতরে এ নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করা হচ্ছে না বলে মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত পালন করার জন্য আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ