দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর প্রচেষ্টা ক্রিকেট কোচিং সেন্টারের কোচ আবু সামাদ মিঠুর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপবাদের প্রতিবাদে কোচিং সেন্টারের ছাত্রছাত্রী ও দিনাজপুরবাসি মানববন্ধন পালন করে।
বুধবার (৫ জুলাই) দুপরে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রচেষ্টা ক্রিকেট কোচিং সেন্টারের ছাত্রছাত্রী ও দিনাজপুরবাসির ব্যাপারে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন চলাকালে দিনাজপুরবাসির পক্ষে বক্তব্য রাখেন মো. শফিক, মো. রনি, মো. শাহাদত হোসেন, অরুন কুমার, প্রমিলা ক্রিকেটার শাকিলা বেগম, অভিভাবক মো. দুলাল, মো. আবুল কাসেম, মো. রুবেল, মাধবী প্রমুখ।
এ সময় বক্তারা ক্রিকেট কোচ আবু সামাদ মিঠু’র বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাড়ানোর জন্য দিনাজপুরবাসির প্রতি আহবান জানান। তারা বলেন, একটি স্বার্থান্বেষী মহল দিনাজপুরের ক্রিকেট অঙ্গনকে কুলষিত করতে জনপ্রিয় ক্রিকেট কোচ আবু সামাদ মিঠু’র বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ উত্থাপন করেছে। মিঠুর বিরুদ্ধে আনিত যৌন হয়রানীর অভিযোগের সঠিক তদন্ত দাবী করে বক্তারা বলেন, মিঠু’র বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হলে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মানহানীর মামলা করা হবে। বক্তারা সঠিক তদন্তের মাধ্যমে সত্য ঘটনা উদঘাটনের জন্য জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। মানববন্ধনে প্রচেষ্টা কোচিং সেন্টারের ছাত্রছাত্রী, তাদের অভিভাবক ও দিনাজপুর শহরের বিভিন্ন শ্রেণির পেশার লোকজন অংশগ্রহণ করেন।