• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রণবীর-ক্যাটের নগ্ন ছবি ভাইরাল!

বিনোদন ডেস্ক : রণবীর-ক্যাটের প্রেমকাহিনী বলিউড পাড়ার সবাই জানেন। কিন্তু সেই প্রেম ভেঙে গেছে। প্রেম ভাঙলেও প্রেমিকার সাথে সিনেমায় অভিনয় করতে আপত্তি করেননি ক্যাট। রণবীর কাপুরই বোধহয় সেই অভিনেতা, যিনি ব্রেক আপের পরও তার দুই সাবেক প্রেমিকার সঙ্গে সিনেমায় অভিনয় করেছেন। এর আগে দীপিকার সঙ্গে তার ছবি সুপারহিট হয়েছিল। এবার পালা ক্যাটরিনার।

জগ্গা জাসুস ছবিতে রণবীর-ক্যাটরিনাকে একসঙ্গে দেখা যাবে। তার প্রমোশনে জুটিতে হাজিরও হচ্ছেন দুজনে। যেন কোথাও কোনো বিচ্ছেদের লেশমাত্র নেই। এতটাই প্রফেশনাল তারা। এর মধ্যেই শোরগোল নতুন এই ছবিকে ঘিরে।

গাড়ির ভেতরে নগ্ন হয়ে বসে আছেন এই প্রেমিক যুগল। কাচের ওপারে রণবীর-ক্যাটকে দেখা গেলো একসাথে। যতদূর দেখা যায়, গায়ে কোনো পোশাক নেই। পাশাপাশি বসেছেন দুজন। এই ছবিটি খুবই আলোচিত হয়েছে শোবিজ দুনিয়ায়।

জানা গেছে, জগ্গা জাসুস ছবিরই একটি গানে এভাবে ক্যামেরায় বন্দি হয়েছেন। গায়ে জামা রাখেননি রণবীর। ক্যাটরিনার পরনেও পোশাক ছিল অল্পই। সেভাবেই তৈরি হয়েছে গানের দৃশ্যটি। এই গানেরই বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ