• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঘুমের সমস্যা সমাধানে ৪৬ লাখ টাকার বালিশ!

সিসি ডেস্ক: ঘুমের সমস্যায় ভোগা ব্যক্তিদের জন্য বিলাসবহুল বালিশ তৈরি করেছেন থিজেস ভেন ডার হিলসট নামে নেদারল্যান্ডসের এক ফিজিও থেরাপিস্ট। বালিশটির দাম ধরা হয়েছে ৫৭ হাজার ডলার, যা বাংলাদেশি টাকায় ৪৬ লাখ ৫১ হাজারও বেশি। ওই ফিজিও থেরাপিস্টের দাবি, বালিশটি ঘুমের যাবতীয় সমস্যার সমাধান দেবে।

ভেন ডার হিলসটের তৈরি এই বালিশটিকে বিশ্বের সবচেয়ে দামি বালিশ হিসেবে গণ্য করা হচ্ছে। এর উপরিভাগ তৈরি করা হয়েছে মোলায়েম ম্যালবেরি সিল্ক দিয়ে। যার মধ্যে রয়েছে ২৪ ক্যারেট সোনার সুতোর বুনন। বালিশটির ভেতরে রয়েছে উন্নতমানের মিসরীয় তুলা এবং অ-বিষাক্ত বলে পরিচিত ডাচ মেমরি ফোম। এ ছাড়া বালিশটির জিপারে রয়েছে চারটি হীরা এবং ২২ দশমিক ২ ক্যারেট ওজনের একটি নীলকান্তমণি।

ভেন ডার হিলসট জানিয়েছেন, ধনী মানুষরা অনেক সময় অসুখী হন। তারা ভালোভাবে ঘুমাতে পারেন না। তাই অনেক দিন ধরেই তার ধনী ক্লায়েন্টরা যেন ভালোভাবে ঘুমাতে পারেন সে জন্য কিছু একটা তৈরি করতে চাইছিলেন তিনি। অবশেষে দীর্ঘ ১৫ বছর গবেষণা করে এ বালিশ তৈরি করেছেন।

তিনি আরও জানান, আগামী মাসে দুবাইয়ে তার ডিজাইন করা বিশেষ বালিশগুলোর একটি প্রদর্শনী হওয়ার কথা আছে। সেখানে ৫৭ হাজার ডলার মূল্যের এই বালিশটিও রাখা হবে। খবর- মিরর অনলাইন ও অডিটি সেন্ট্রাল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ