সিসি নিউজ: দীর্ঘ ৯ ঘন্টা অতিবাহিত হলেও নীলফামারীর সৈয়দপুরের চিকলী নদীতে নিখোঁজ কিশোর হাচানুর রহমানের (১৩) সন্ধান মেলেনি। তবে কিশোরের সন্ধানে রংপুর ও সৈয়দপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীর প্রবল স্রোতের মাঝেও সাধ্যমত চেষ্টা করে যাচ্ছে।
সূত্রমতে, সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের আবাসনের মজিবর রহমানের পুত্র হাচানুর রহমান বুধবার (৫ জুলাই) দুপুরে দুই বন্ধুসহ গোসল করতে নামে নদীতে। কিছুক্ষণ পর অপর দুই বন্ধু তীরে ফিরে এলেও হাচানুর স্রোতের টানে নদীর পানিতে ডুবে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করে হাচানুরের সন্ধান না পেয়ে ফিরে যায়। আজ বৃহস্পতিবার পূনরায় হাচানুরের সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছে।