পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জের বিশমাইলে সড়ক দুর্ঘটনায় মুহাম্মদ আলী (৬০) নামের এক মটর শ্রমিক মারা গেছে। সে উপজেলার ঘোষপুর গ্রামের মৃত মমদেল হোসেনের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে শঠিবাড়ির উদ্দেশ্যে শঠিবাড়ি ‘এস.বি হোন্ডা প্যালেস’র মোটরসাইকেল বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো- ট- ১৬-৭৪৩৯) বিশমাইল নামক স্থানে এলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি রাস্তার পাশ্বে খাদে উল্টে যায়।
এ সময় মুহাম্মদ আলী মহাসড়কের পাশ দিয়ে মাছ ধরার জন্য তার জমিতে যাচ্ছিল। এক পর্যায়ে সে উল্টে পড়া ট্রাকের নিচে চাপা পড়ে। বড়দরগাহ্ হাইওয়ে পুলিশ ট্রাকটি উদ্ধারে এসে উল্টে পড়া ট্রাকের নিচ থেকে মুহাম্মদ আলীর মৃতদেহ উদ্ধার করে। সে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে মটর শ্রমিকে কর্মরত ছিলেন।