ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার বারইখালী গ্রাম থেকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী খোকা বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার মধ্যরাতে নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। খোকা বিশ্বাস ওই গ্রামের মৃত আইন উদ্দিন বিশ্বাসের ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে বারইখালী গ্রামে অভিযান চালানো হয়। সেসময় ১৯৮৫ সালে কৃষক লোকমান হোসেন হত্যা মামলা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী খোকা বিশ্বাসকে গ্রেফতার করা হয়। খোকা বিশ্বাস আদালতের রায়ের পর দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন।