• সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন |
শিরোনাম :

ময়মনসিংহে আসামি ছিনতাই, পুলিশ ফাঁড়িতে হামলা-ভাংচুর

New Rose Cafe, Saidpur

ময়মনসিংহ : ময়মনসিংহ শহরের কলেজ রোড এলাকা থেকে যুবলীগ নেতা মনিরুজ্জামান রনির নেতৃত্বে একদল সন্ত্রাসী পুলিশের কাছ থেকে এক আসামিকে ছিনতাই করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ২নং পুলিশ ফাঁড়িতে হামলা চালায় তারা। এ সময় ফাঁড়িতে ব্যাপক ভাংচুর করে মামলার বাদীকে উঠিয়ে নিয়ে যেতে চাইলে পুলিশের সাথে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। হামলায় পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেনসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে শান্ত নামে একজনকে আটক করেছে।বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার নুরে ই আলম জানান, শহরের গোলাপজান রোডে একটি বাড়ী পোড়ানো মামলার বাদী হজরত আলী বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কলেজ রোড এলাকা দিয়ে মোটরসাইকেলযোগে যাচ্ছিল। এ সময় ওই মামলার আসামি আসাদুজ্জামান অপু ও মহানগর যুবলীগ সদস্য মরিুজ্জামান রনির নেতৃত্বে হামলা চালিয়ে হজরত আলীর মোটরসাইকেল ভাংচুর করে। খবর পেয়ে ২নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পৌঁছে বাড়ী পোড়ানো মামলার আসামি আসাদুজ্জামান অপুকে আটক করে বাদী হজরত আলীকে উদ্ধার করে নিয়ে যেতে চাইলে ওরা বাধা দেয় এবং জোরপূর্বক পুলিশের কাছ থেকে ওই আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। এরপর পুলিশ ওই বাদীকে নিয়ে ফাঁড়িতে ফিরলে রাত সাড়ে ১১টার দিকে মহানগর যুবলীগ সদস্য মরিুজ্জামান রনির নেতৃত্বে ৫/৭টি মোটরসাইকেলযোগে ১০/১৫ জন সশস্ত্র অবস্থায় হামলা চালায় ফাঁড়িতে। এসময় পুলিশ ফাঁড়ির চেয়ার-টেবিলসহ বিভিন্ন স্থাপনায় ব্যাপক ভাংচুর করে মামলার বাদীকে উঠিয়ে নিয়ে যেতে চাইলে পুলিশের সাথে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। হামলায় পুলিশ ফাঁড়ি ইনচার্জ ফারুক হোসেনসহ দুই পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় কলেজ রোড়, গোলাপজান রোডসহ আশপাশের এলাকায় গ্রেফতার ও হামলা আতংকে থমথমে অবস্থা বিরাজ করছে।

২নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন জানান, মহানগর যুবলীগ নেতা মনিরুজ্জামান রনির নেতৃত্বে সন্ত্রাসীরা ফাঁড়িতে ব্যাপক ভাংচুর চালিয়েছে।

পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, বাদীকে মারধর ও মোটরসাইকেল ভাংচুর করে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই, এরপর ফাঁড়িতে এসে পুলিশের উপর সশস্ত্র হামলা ও ভাংচুর এটা দুঃসাহসিক কাজ। এই সন্ত্রাসীদের ছাড় দেয়া হবে না। যেকোনো মূল্যে গ্রেফতার করা হবে। ইতোমধ্যেই ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ