বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা জগতের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান। দক্ষিণের সিনেমা দিয়েই অভিনয়ে অভিষেক তার। পরে প্রভুদেবার ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় শ্রুতির। প্রথম ছবিতেই দর্শকদের মন কাড়েন। এরপর একে একে বেশ কিছু ছবিতে অভিনয় করেন তিনি। তবে ক্যারিয়ারের শুরু থেকে অনেকটাই বেপরোয়া জীবনযাপন করে আসছেন বলিউডের এ অভিনেত্রী।
তবে সম্প্রতি একটি বক্তব্যের মাধ্যমে বেশ বিতর্কের মুখে পড়েছেন শ্রুতি। এ অভিনেত্রীর মতে নগ্নতা খুব স্বাভাবিক একটি ব্যাপার। আর তার এরকম মন্তব্য এখন ভাইরাল অনলাইন দুনিয়ায়ও। এর মাধ্যমে বেশ সমালোচনার মুখেও পড়েছেন তিনি।
শ্রুতি বলিউডভিত্তিক একটি ওয়েবসাইটকে দেয়া সাক্ষাৎকারে বলেন, একজন অভিনেত্রীর কাজ হলো মনোযোগ দিয়ে তার কাজটি করা। আমি নিজেও সেটা অনুসরণ করি। আর সেটা করতে গিয়ে চরিত্রের প্রয়োজনে যদি কাপড় খুলে নগ্ন হতে হয় ক্যামেরার সামনে তাহলে আপত্তি কোথায়! এটাতো খুব স্বাভাবিক ব্যাপার। তিনি আরো বলেন, একজন প্রফেশনাল অভিনেত্রী হিসেবে আমি সব করতে পারি। কখনো খোলামেলা হতে দ্বিধাবোধ করিনি। সামনে যদি নগ্ন হতেও হয় হবো, তবে চরিত্রকে সেটা ডিমান্ড করতে হবে।
উল্লেখ্য, নতুন ছবি ‘বেহেন হোগি তেরি’র প্রচারণায় বর্তমানে ব্যস্ত রয়েছেন শ্রুতি হাসান। কারণ ৯ই জুলাই মুক্তি পেতে চলেছে তার অভিনীত এ ছবিটি। এ ছবিতে রাজকুমার রাওয়ের বিপরীতে অভিনয় করেছেন তিনি।