দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে জেলা-৭ এপেক্স বাংলাদেশের স্কুলিং অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ জুলাই) শহরের বালুবাড়ীস্থ পল্লীশ্রী মিলনায়তনে অনুষ্ঠিত স্কুলিংয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান মো. খোরশিদ-উল-আলম অরুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশের সদ্য বিদায়ী জাতীয় সভাপতি এপেক্সিয়ান এ্যাড. মো. রেজাউল ইসলাম, এপেক্সিয়ান মো. আনিসুজ্জামান সামিল। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন এপেক্সিয়ান ডা. মো. জাবিউল হোসেন এলজি, পিএনপি, এপেক্সিয়ান ডা. নিলুফা পারভীন এনএসডি, এপেক্সিয়ান মো. নিজাম উদ্দিন পিন্টু এনএডি, এপেক্সিয়ান এ্যাড. মো. আমিরুল ইসলাম। অনুষ্ঠানে এপেক্সের জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থপনা করেন জেলা-৭ এর গভর্নর এপেক্সিয়ান মো. মাহমুদুল হক সাবু। অনুষ্ঠানে এপেক্সের ন্যাশনাল অফিসিয়ার মুহাম্মদ মীর হোসেনসহ জেলা-৭ এর ৮টি ক্লাবের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
স্কুলিংয়ে এপেক্সিয়ানদের সমাজের গরিব-অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার আহবান জানান জাতীয় নেদৃবৃন্দ। এ সময় সমাজের গরিব-অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প, ঈদে নতুন জামাকাপড় ও সেমাইচিনি বিতরণ, কর্মসংস্থানের জন্য বেকার যুবকদের জন্য ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ ও চাকরির ব্যবস্থা করা, এতিম-প্রাতবন্ধি শিশুদের জন্য আর্থিক সাহায্য করা, যে কোন প্রাকৃতিক দুর্যোগে এগিয়ে আসতে এপেক্সিয়ানদের প্রতি আহবান জানান জাতীয় নেতৃবৃন্দ।