• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিশ্বের সর্বপ্রথম ‘প্রেগন্যান্ট বাবা’ যিনি!

সিসি ডেস্ক: প্রেগন্যান্ট বাবা জন্ম দিলেন এক ফুটফুটে কন্যা সন্তানের। ভাবতে অবাক লাগছে? অবিশ্বাস্য নয় বিষয়টি একেবারেই সত্য। একেবারেই সঠিক পদ্ধতিতেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এক বাবা। তাঁর নাম হায়ডেন ক্রস।

একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রের খবর, হায়ডেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। কন্যা সন্তান হিসেবেই তিনি জন্মগ্রহণ করেন। এরপর ট্রান্সজেন্ডার হরমোনের স্পেশাল ট্রিটমেন্ট করেন। সম্পূর্ণ আইনতভাবেই হচ্ছিল সেক্স চেঞ্জ করার এই বিশেষ ট্রিটমেন্টটি। কিন্তু তার মাঝেই বেঁকে বসলেন ২১ বছরের হায়ডেনা। তাঁর শখ তিনি একটি বাচ্চার জন্ম দেবেন। এরপরই সোশ্যাল সাইটে পরিচিতি হন এক স্পার্ম ডোনারের সঙ্গে। হায়ডেনের ইচ্ছেপূরণের জন্যই স্বেচ্ছায় তিনি হায়ডেনকে স্পার্ম দেন।

গত জানুয়ারিতেই তাঁর প্রেগন্যান্ট হওয়ার কথা তিনি সোশ্যাল সাইটে জানিয়েছেন। আর মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় পোস্টটি। কারণ সম্ভবত তিনিই বিশ্বের প্রথম যিনি ছেলে হয়ে জন্ম দিলেন এক কন্যার। সিজারের মাধ্যমে তিনি এ সন্তানের জন্ম দেন। সম্পৃতি তাঁর পরিবারও এই বিষয়টির সত্যতা প্রকাশ করেছেন। পরিবার সূত্রে জানা গেছে, হায়ডেন এবং তাঁর কন্যা দুজনেই একেবারে সুস্থ। হায়ডেন তাঁর কন্যার নাম রেখেছেন লুইস ক্রস।

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর সেভেন এবং দ্যা সান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ