চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে নব্য জেএমবির উত্তরাঞ্চলীয় কমান্ডার ও হলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী সোহেল মাহফুজসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সকালে জেলা পুলিশ সুপার (এসপি) টি এম মুজাহিদুল ইসলাম বলেন, শুক্রবার রাতে শিবগঞ্জে অভিযান চালিয়ে নব্য জেএমবির উত্তরাঞ্চলীয় কমান্ডার ও হলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী সোহেল মাহফুজকে তিন সহযোগীসহ গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।