• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চাঁদপুরে স্বামীর সাথে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

চাঁদপুর প্রতিনিধি: স্বামীর সাথে অভিমান করে মরিয়ম আক্তার মম (২৪ নামের এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ৭ জুলাই শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর শহরের বিষ্ণুদী মাদ্রাসা রোডের খান মঞ্জিলে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক মমিল উল্লাহ পাটওয়ারী বাড়ির মহসিন পাটওয়ারীর মেয়ে। শুক্রবার সন্ধায় চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ অলি উল্লাহ অলির নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে সুরতাল রিপোর্ট তৈরি করে লাশ থানায় নিয়ে যায়।
তার স্বামী তামিম হাসান জানায়, ৪ বছর পূর্বে প্রেমের সম্পর্ক তাদের বিয়ে হয়। বিয়ের পর তামিমের পরিবার তাদের সম্পর্ক মেনে নিলেও মমর পরিবার তা মেনে নেয়নি। বিয়ের পর মম তামিমের পরিবারের সাথে একসাথে বাসবাস করতে পছন্দ করতো না। তামিমের মায়ের সাথেও তার তেমন ভালো সম্পর্ক ছিলো না। এ কারনে তামিম তার স্ত্রীর কথা মত প্রøাট বাসায় ভাড়া নেয়।
মমর স্বামী আরো জানায়, গত ৩০ জুন সে তার খালতো বোনের বিয়েতে যাওয়ার কথা জানতে পেরে ঘটনার আগেরদিন তার অনেক খারাপ আচরন করে। এমনকি মম তার স্বামীকে দা নিয়ে তাড়া করে। এজন্য তামিম চাঁদপুর মডেল থানা পুলিশের সহযোগীতা নেন। শুক্রবর দিনেও মম তার সাথে অনেক খারাপ আচরণ করে। দুপুরে তাদের শিশু পুত্র মাশরাফ কান্নাকাটি করলে সে তাকে নিয়ে বাসা থেকে বাইরে বের হয়ে যায়। তার সন্তানকে সে তার মায়ের কাছে রেখে দোকান থেকে মমর জন্য খাবার নিয়ে বাসায় এসে দেখেন তার স্ত্রী দরজা আটকে রেখে আছে। অনেক্ষন ধরে তার কোন সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে মমকে সিলিং ফ্যানের সাথে গলায় ওরনা পেচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওলি উল্লাহ অলি জানান, বৃহস্পতিবার তাদের স্বামী-স্ত্রীর মন মালিন্য হলে মম স্বামী পুলিশের সহযোগিতা চাই আমি তাদের বাসায় পুলিশ ফোর্স পাঠাই। তাতেও সমাধান না হলে আমি তাদের উভয়কে থানায় আসতে বলি এবং তাদের অনেক বুঝিয়ে আবার বাড়িতে পাঠিয়ে দেই। সেই ঘটনার প্রেক্ষিতে হয়তো শুক্রবার বিকেলে মেয়েটি আত্মহত্যা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ