• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

আজ অনার্স দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ

সিসি নিউজ : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৬ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফল প্রকাশিত হবে আজ রবিবার (৯ জুলাই)। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (৮ জুলাই) এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় ৩০টি বিষয়ে সারাদেশে মোট ২ লাখ ৬৪ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। ৬২১টি কলেজের শিক্ষার্থীরা ২১৯টি কেন্দ্রের মাধ্যমে পরীক্ষা দেয়।

রবিবার বিকেল ৪টা থেকে যে কোন মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। এসএমএসের মাধ্যমে ফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে NU লিখে স্পেস দিয়ে H2 লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং www.nubd.info থেকেও ফল জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ