• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লিভ টুগেদার করছেন হাবিব-তিশা!

বিনোদন ডেস্ক: বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ ও তানজিন তিশার মধ্যে প্রণয়ঘটিত কিছু একটা চলছে। বিষয়টি নিয়ে বিভিন্ন অনলাইন পোর্টালেও খবর বের হয়েছে। গুঞ্জন আছে, হাবিব ও তিশা লিভ টুগেদার করছেন। এমনকি হাবিবের স্ত্রী রেহানের সঙ্গে ডিভোর্সের পেছনের কারণ নাকি তানজিন তিশাই।

সম্প্রতি নিজের ফেসবুক ওয়ালে এমন অভিযোগই এনেছেন হাবিবের সাবেক স্ত্রী রেহান।

সম্প্রতি ইয়াবা ডন কার্লোসকে ঘিরে তারকাপাড়ার কয়েকজনের নাম খুব জোরেশোরে উচ্চারিত হচ্ছে। গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে, কার্লোসের সঙ্গে বিশেষ বান্ধবী হিসেবে সম্পর্ক ছিল পিয়া বিপাশা, পিয়াসা, সাবিনা ও মিথিলার।

আর এই ইস্যুকে সামনে এনে বৃহস্পতিবার রাতে হাবিবের সাবেক স্ত্রী রেহান একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, ‘পিয়া বিপাশা আমাকে হার্ট করেছিলে। দেখো, বছর হয়নি দুইবার তোমার নাম আসলো তোমার নষ্ট কুকর্ম নিয়ে। এখন তানজিন তিশা তোমার পালা। আসবে ভেরি সুন।’

এ বিষয়ে রেহান শিকার করেছেন হাবিবের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদের মূলে রয়েছেন তানিজন তিশা। তিনি বলেন, ‘বলতে পারেন বুকের ভেতর জমে থাকা ক্ষোভ থেকে এ স্ট্যাটাস লিখেছি। আমার আর হাবিবের সংসার ভাঙার পেছনে টনিক হিসেবে কাজ করেছে পিয়া বিপাশা ও তানজিন তিশা। পিয়া বিপাশা তার কুকুর্মের ফল পাওয়া শুরু করেছে। এবার তিশার পালা ‘

রেহান অারও বলেন, ‘ডিভোর্সের আগে থেকে হাবিবের সঙ্গে তিশার যোগাযোগ, বলতে লজ্জা নেই লিভ টুগেদার করতো। সেই অবস্থা এখনো বিরাজমান। কেউ কেউ তো এটাও বলছে তারা নাকি বিয়েও করে ফেলেছে। তবে বিয়ের আগে থেকেই তিশার সঙ্গে হাবিবের পরকীয়া সম্পর্ক ছিলো।’

তবে রেহানের এ অভিযোগ মিথ্যা জানিয়ে তানজিন তিশা বলেন, হঠাৎ করে এসব আলোচনা কেন উঠলো তা আমার বোধগম্য নয়। যে-যাই বলুক না কেন হাবিব আর আমার কোনো ইস্যু নিয়ে কথা বলতে চাই না। এটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। বিনে পয়সায় প্রচারণা পেতে রেহান এসব করে বেড়াচ্ছে। রেহানকেকে এসব প্রমাণ করতে বলুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ