• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষুব্ধ অভিভাবকরা নিলেন পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ সৈয়দপুরে ইউএনওকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের বিদায়ী সংবর্ধনা প্রদান রংপুরে ৮ দলের সমাবেশ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের কর্মী নিহত সৈয়দপুর-দশমাইল মহাসড়কে বাসের সাথে ভ্যানের সংঘর্ষে নিহত-২, আহত ১৩ খুলনার কৃষ্ণ নন্দী জামায়াতে ইসলামীর প্রথম হিন্দু প্রার্থী খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে পর্যবেক্ষণ শেষে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত: বিএনপি সৈয়দপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত নীলফামারীতে এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

দিনাজপুরে জেলা প্রশাসককে প্রত্যাহারের দাবী উঠেছে

New Rose Cafe, Saidpur

দিনাজপুর প্রতিনিধি: প্রমীলা ক্রিকেটারকে যৌন নিপীড়নকারী ক্রিকেট কোচ আবু সামাদ মিঠুর শাস্তির দাবীর আন্দোলনের সাথে এবার দিনাজপুর জেলা প্রশাসককে প্রত্যাহারের দাবী তুলেছে দিনাজপুর নারী নির্যাতন প্রতিরোধ সম্মিলিত জোটের নেতৃবৃন্দ। শনিবার (৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় দিনাজপুর প্রেসক্লাবে “দিনাজপুর নারী নির্যাতন প্রতিরোধ সম্মিলিত জোট” আয়োজিত সংবাদ সম্মেলন এই দাবী করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের আহবায়ক আবুল কালাম আজাদ বলেন, যৌন নিপীড়নকারী ক্রিকেট কোচ মিঠুর বিচার চাইতে যাওয়ায় জেলা প্রশাসক মিথ্যা অভিযোগ তুলে দ্রুত বিচার আইনে মামলা করে আমাদেরকেই বিচারের কাঠগড়ায় দাঁড় করালেন।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মিথ্যাচার করেছেন উল্লেখ করে আবুল কালাম আজাদ সংবাদ সম্মেলনে বলেন, তার কক্ষের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ জেলা প্রশাসকের মিথ্যাচারের প্রমান দিবে। এ ধরনের জেলা প্রশাসক থাকলে অন্যায়কারীরা আশ্রয়-পশ্রয় পেয়ে প্রতিনিয়ত নতুন ঘটনার জন্ম দেবে, তাই আমরা সরকারের নিকট দাবী করছি তাকে দ্রুততার সাথে অপসারন করে দিনাজপুরের জনমতকে মুল্যায়ন করা হউক। অন্যথায় দাবী আদায়ের জন্য আন্দোলনের মাত্রা আরো বেগমান হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা পরিষদের সভাপতি কানিজ রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক সুলতান কামাল উদ্দিন বাচ্চু, সিপিবি’র জেলা সভাপতি আলতাফ হোসাইন, উদীচীর জেলা সভাপতি রেজাউর রহমান রেজু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বজলুল হক, জাসদের সাধারন সম্পাদক সহিদুল ইসলাম।
উল্লেখ্য, জেলা প্রশাসককে হুমকি দেয়ার অভিযোগে জেলা প্রশাসকের পক্ষে দিনাজপুর নারী নির্যাতন প্রতিরোধ সম্মিলিত জোটের আহবায়ক সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি আবুল কালাম আজাদসহ ৪ জন বিশিষ্ট নাগরিক এবং অজ্ঞাত আরো ২৫-৩০ জনের বিরুদ্ধে গত বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুর কোতয়ালী থানায় দ্রুত বিচার আইনে মামলা মামলা করা হয়। এর প্রেক্ষিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ