• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজধানীতে গুলিবিদ্ধ হয়ে স্ত্রীসহ এসআই’র মৃত্যু

ঢাকা: রাজধানীর মিরপুরের রূপনগরে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) ও তার স্ত্রী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। নিহত এসআই’র নাম আব্দুস সাত্তার। তিনি ডিএমপির বাড্ডা থানায় কর্মরত ছিলেন। তার স্ত্রীর নাম সোমা।

ঘটনাটি ঘটে শনিবার (৮ জুলাই) সন্ধ্যার দিকে আব্দুস সাত্তার নিজ বাড়িতে।

রুপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সৈ‌য়দ শহ‌িদ আলম জানিয়েছেন, রুপনগরের ২২ নম্বর রোডের ৩২ নম্বর বাড়ির ৬ তলায় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন এসআই আব্দুস সাত্তার। শনিবার সন্ধ্যার দিকে তাদের দুজনকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে চিকিৎসার্থে তাদেরকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।

ও‌সি সৈ‌য়দ শহ‌িদ আলম আরও জানিয়েছেন, হয়তো পরিবারিক কলহের জের ধ‌রে তারা আত্মহত্যা ক‌রে‌ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাড্ডা থানা সূত্রে জানা যায়, সম্প্রতি আব্দুস সাত্তার বাড্ডা থানায় যোগ দিয়েছিলেন। এর আগে তিনি রূপনগর থানায় কর্মরত ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সূত্রে জানা গেছে, এসআই আব্দুস সাত্তার ও তার স্ত্রীকে রাত সাড়ে ৮টার দিকে ঢামেক হাসাপাতালে আনা হলে সেখানকার জরুরি বিভাগের মেডিকেল অফিসার হাবিবুল হাসান দু’জনকেই মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ