• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ছাতকে স্ত্রী নির্যাতনের মামলায় স্বামী গ্রেফতার

চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ): ছাতকে যৌতুকের দাবিতে অব্যাহ স্ত্রী নির্যাতনের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এতে সোমবার যৌতুক লোভী স্বামিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়। তার নাম আখলাকুর রহমান (৩০)। সে উপজেলার উত্তর খুরমা ইউপির মৈশাপুর গ্রামের ফয়জুর রহমানের পুত্র। জানা যায়, ছৈলা-আফজাবাদ ইউপির বাগইন গ্রামের হাজি আব্দুল খলিকের মেয়ে রোমেনা বেগমকে ২০১৫সালের ২৫ডিসেম্বর আখলাকুর রহমানের কাছে বিয়ে দেয়া হয়। এরপর থেকে যৌতুকের জন্যে স্ত্রীর উপর অমানুষিক নির্যাতন শুরু করে। অবশেষে ৫মে’ দাবির ৫লাখ টাকার মধ্যে ২লাখ টাকা দেয়া হয়। আরো ৩লাখ টাকার জন্যে ১জুন থেকে আবারো শুরু হয় তার উপর নির্যাতন। টাকা নিয়ে আসতে শারিরীক নির্যাতন করে পাঠিয়ে দেয়া হয় পিত্রালয়ে। সেখানে গিয়ে হাসপাতালে চিকিৎসার পর থানায় লিখিত এজাহার দিলে এসআই শামীম আকঞ্জী তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।

ছাতকে যুবসংহতির সম্মেলন অনুষ্ঠিত
ছাতকের জাউয়া ইউনিয়ন জাতীয় যুবসংহতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার যুব সংহতি নেতা আহমেদ বাবুলের সভাপতিত্বে ও আবুল হাসনাতের পরিচালনায় সম্মেলন পূর্ব আলোচানা সভায় উপজেলা জাপার সভাপতি আবুল লেইছ মো. কাহার, জেলা যুব সংহতি নেতা মাহবুব আহমদ নিউটন, ছাতক উপজেলা যুব সংহতির সভাপতি জহিরুল ইসলাম জহির, জাপা নেতা মনির উদ্দিন, ইউছুফ আলী, যুব নেতা অলি আহমদ ছায়াদ, আশরাফ মিয়া, আখতারুজ্জামান প্রমূখ। এতে খালেদ হোসেনকে সভাপতি ও কাজি মুহিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে যুব সংহতি জাউয়া ইউনিয়ন কমিঠি গঠন করা হয়।

ছাতকে দরিদ্রদের জন্যে সরকারি টাকার চেক
ছাতকে অবিশ্বাস্য হলেও সত্যি যে মাত্র ১৮ফুট দূরত্ব অতিক্রম করতে লেগেছে দীর্ঘ ১৮দিন সময়। অনেকে দরিদ্রদের চেকে চেতনা নেই বলেও মন্তব্য করছেন। কিন্তু সরকার তো গরিবের মূখে দু’ মূটো অন্ন ও তাদের মূখে হাসি ফুটাতে অসংখ্য ভাতাসহ বিভিন্ন খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছে। কিন্তু গরিবের ভাড়ালে ইদুরের হানা থেমে নেই। প্রশাসনিক কর্মকর্তারা গরিবের টাকা আত্মসাতে যেন মরিয়া হয়ে উঠেছে। দক্ষিণ খুরমা ইউপিতে ৩৮দরিদ্র জেলে পরিবারে জনপ্রতি ৩০কেজি চালও নগদ ৫শ’টাকা করে সরকার বরাদ্ধ দেয়। ৯জুলাই উপকারভোগিদের ৫শ’টকা ছাড়া জনপ্রতি শুধু ৩০কেজি চাল দিয়েই বিদেয় করা হয়। এতে সংশ্লিষ্টদের গরিবের টাকা আত্মসাতের আয়োজন ছিল এমন মন্তব্য অনেকের। তবে পিআইও অফিসের একটি দায়িত্বশীল সূত্র জানায় ইউএন অফিস থেকে তারা চেকটি পেয়েছেন ৬জুলাই বৃস্পতিবার বিকেলে। এখন সাধারণ মানুষের প্রশ্ন হচ্ছে, নির্বাহী অফিসারের কার্যালয় থেকে পিআইও অফিসের দূরত্ব ১৮ফুট থাকলেও চেক পৌছাতে সময় নেয় ১৮দিন। ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির জানান, ২২জুন উপজেলা নির্বাহী অফিসার স্বাক্ষরিত একটি চেক পিআইও অফিস থেকে ৯জুলাই (ওই দিনের তারিখে) তিনি গ্রহন করেছেন। এরআগে তাকে চালের বরাদ্ধপত্র দিলেও টাকার কথা লিখা হয়নি। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ও ট্যাগ অফিসার সৈকত রায় জানান, ঈদের আগে হতদরিদ্রদের জন্যে বরাদ্ধ ৩০কেজি চাল ও নগদ ৫শ’টাকা বিতরনকালে সাড়ে ১২বস্তা চালের ঘাটতি পড়লে বাজার থেকে ক্রয় করে এ ঘাটতি পূরণ করা হয়। তবে ৯জুলাই জেলেদের মধ্যে চাল বিতরনের সময় ট্যাগ অফিসারকে জানানো হয়নি। পিআইও শহিদুজ্জামান মোবাইলে নয়, স্বশরিরে অফিসে হাজির হয়ে যেকোন তথ্য নিতে বলেন। উপজেলা নির্বাহী অফিসার মো. নাসির উল্লাহ খান বলেন, বরাদ্ধের টাকার চেকে অনেক আগেই স্বাক্ষর দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ