• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

রংপুর প্রতিনিধি: রংপুরে মাদক বিরোধী অভিযানে ৫২ পিচ ইয়াবাসহ জয়নাল আবেদীন নামে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে। সোমবার বিকেলে নগরীর আশরতপুর কোর্টপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার বিকেলে আশরতপুর কোর্টপাড়ার মাদক ব্যবসায়ী লাল মিয়ার পুত্র জয়নাল আবেদীনের বড়িতে অভিযান চালানো হয়। বিক্রয় প্রস্তুতিকালে ৫২টি ইয়ারা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরো বলেন, জয়নাল আবেদীন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
এদিকে পুলিশের মাদক বিরোধী এই অভিযানে কোতয়ালী থানার ওসি এবিএম জাহিদুল ইসলামসহ মাহিগঞ্জ পুলিশ ফাঁড়ি কর্মকর্তা এসআই শাহ আলম, এটিএসআই নিউটন, এটিএসআই শিশির, এটিএসআই শাফায়েত সঙ্গিয় ফোর্স ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ