• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে স্ত্রীর নারী নির্যাতন মামলায় এএসআই’র জেল

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলায় মোস্তাফিজুর রহমান (৩০) নামে পুলিশের এএসআইকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১০ জুলাই) দুপুরে দিনাজপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এএসআই মোস্তাফিজুর রহমান আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালতের বিজ্ঞ বিচারক মো. ইসরাইল হোসেন আবেদন নাকচ করে জেলা কারাগারে প্রেরণের আদেশ দেন।

মোস্তাফিজুর রহমান দিনাজপুরের পার্বতীপুর উপজেলার উত্তর মরনইপুর গ্রামের মোকসেদ আলীর ছেলে এবং ঢাকার গুলশান থানায় কর্মরত।

আদালত সূত্রে জানা যায়, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার উত্তর মরনইপুর গ্রামের মোকসেদ আলীর ছেলে মোস্তাফিজুর রহমানের সাথে ২০১২ সালের ২১ আগস্ট ফুলবাড়ী উপজেলার পশ্চিম শমসের নগরের মো. নুর ইসলামের মেয়ে নাজমুন নাহারের পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে যৌতুকের দাবিতে নাজমুন নাহারকে নির্যাতনের অভিযোগ ওঠে। এর একপর্যায়ে ২০১৬ সালের ২৮ আগস্ট স্বামীর বিরুদ্ধে দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেন নাজুমন নাহার। আদালত ২৩ মার্চ আসামি মোস্তাফিজুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেও দীর্ঘদিন পলাতক থাকার পর সোমবার দিনাজপুরের আদালতে আত্মসমর্পণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ