রংপুর: পরিবার পরিকল্পনা, জনগনের ক্ষমতায়ন: জাতির উন্নয়ন, এই শ্লোগানকে সামনে রেখে রংপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রংপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে বিশ্ব জনসংখ্যা দিবসের উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুরের বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ। পরে একটি ব্যান্ডপার্টি ও ঘোড়ার গাড়ির সাজবহরে একটি বর্ণাঢ্য র্যালী নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রংপুর সদরে গিয়ে শেষ হয়। সিভিল সার্জন রংপুরের হলরুমে পরিবার পরিকল্পনা রংপুর বিভাগের উপ-পরিচালক ডাঃ শেখ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগের স্বাস্থ্য পরিচালক ডাঃ মোজাম্মেল হোসেন, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, রংপুর জিলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ছাফিয়া খানম, রংপুরের সিভিল সার্জন ডাঃ আবু মোঃ জাকিরুল ইসলাম। আলোচনা সভায় রংপুর বিভাগের স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কমচারী গণ উপস্থিত ছিলেন।
হিলিতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
হিলি: ’’জনগণের ক্ষমতায়ন, জাতির উন্নয়ন’’ এই প্রতিপাদ্যতে সামনে রেখে দিনাজপুরের হিলিতে পালন করা হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস।
এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন, নির্বাহী অফিসার মোসা. শুকরিয়া পারভীন,মহিলা ভাইস চেয়ারম্যান আকতারা চৌধুরী, পরিবার পরিকল্পনা অফিসার মামুনুর রশিদসহ অনেকে।