• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বেরোবিতে সাখাওয়াত হোসেন প্রমীলা ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

গোলাম মুর্ত্তজা: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) নারী জারণের অগ্রদূত বেগম রোকেয়ার স্বামীর নামে সাখাওয়াত হোসেন প্রমীলা ফুটবল টুর্নামেন্ট-২০১৭ শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১১ জুলাই, ২০১৭) আন্তঃবিভাগ এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জানিপপ- জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের নির্বাহী পরিচালক ও মাননীয় উপাচার্য মহোদয়ের সহধর্মীনি অ্যাডভোকেট ইতরাত আমিন কলিমউল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাখাওয়াত হোসেন প্রমীলা ফুটবল টুর্নামেন্ট-২০১৭ এর আহবায়ক প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও। বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও মার্কেটিং বিভাগের প্রীতি ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন হলেও বিশ্ববিদ্যালয়ের ২১ বিভাগের মধ্যে ১০টি বিভাগ এতে অংশগ্রহণ করবে। বাকি বিভাগগুলো নিয়ে এর আগে গত ৩ জুলাই থেকে বেগম রোকেয়া প্রমীলা ফুটবল টুর্নামেন্ট-২০১৭ আয়োজন করা হয়েছিল। বেলা ৩টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, ‘বেগম রোকেয়ার নামে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ে আমরা তাঁর প্রয়াত স্বামী সাখাওয়াত হোসেনের স্বরণে প্রমীলা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছি। আশা করি এই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা তাদের আরো বিকশিত করার সুযোগ পাবে।’ ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান আসিফ আল মতিনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে আয়োজক কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ